জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিটি ঘর আলোকিত করেছি: নসরুল হামিদ

"গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে"

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ২০১৪ সালে আমাদের প্রতিপাদ্য ছিল, আমার জয় বাংলা কি? আমি বলেছিলাম, বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করবো। আজকে ২০২১ সালের মধ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব জাতির পিতার সোনার বাংলার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিটি ঘর আলোকিত করেছি।

আজ শনিবার সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, উপস্থিত আজকের জুরি বোর্ডের সদস্যরা গত বেশ কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি তারা। এ বছর প্রায় ৭০০টির বেশি সংস্থা আবেদন করেছিল (জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য)। তাদের বাছাই করে, একটা পর্যায়ে নিয়ে এসেছেন। অনেকেই এখানে উপস্থিত আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, গত সাত বছরে প্রায় ১৪৫টির ওপরে সংগঠনকে আমরা পুরস্কৃত করেছি। প্রায় ২৭০টি সংস্থা আমাদের সঙ্গে আছে। সিআরআই এর বড় আরেকটি অর্জন হলো, এ বছর আমরা সব মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ চালু করেছি। যেটা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, আইসিটিসহ কয়েকটি মন্ত্রণালয় প্রায় এক হাজারের বেশি জনকে নিয়ে ইন্টার্নশিপ চালু করেছে।

তিনি আরও বলেন, ২০১৪ সালে আমাদের প্রতিপাদ্য ছিল, আমার জয় বাংলা কি? আমি বলেছিলাম, বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করবো। আজকে ২০২১ সালের মধ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব জাতির পিতার সোনার বাংলার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিটি ঘর আলোকিত করেছি। সেই জয় বাংলা আমরা করেছি। এখন আমাদের জয় বাংলা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

আরও পড়ুনঃ গোপালগঞ্জ-৩ আসনের ফরম কিনে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র